১/৮. অধ্যায়ঃ
গোসল ও যৌন অপবিত্র ব্যক্তির (জুনুবী) হুকুম - জানাবাত তথা ফরয গোসল করার পদ্ধতি
বুলুগুল মারাম : ১২০
বুলুগুল মারামহাদিস নম্বর ১২০
وَلَهُمَا فِي حَدِيثِ مَيْمُونَةَ: ثُمَّ أَفْرَغَ عَلَى فَرْجِهِ, فَغَسَلَهُ بِشِمَالِهِ, ثُمَّ ضَرَبَ بِهَا الْأَرْضَوَفِي رِوَايَةٍ: فَمَسَحَهَا بِالتُّرَابِوَفِي آخِرِهِ: ثُمَّ أَتَيْتُهُ بِالْمِنْدِيلِ، فَرَدَّهُ, وَفِيهِ: وَجَعَلَ يَنْفُضُ الْمَاءَ بِيَدِهِ
মায়মূনাহ (রাঃ) হতে বর্ণিতঃ
“তারপর (হাত ধোয়ার পর) তার গুপ্তাঙ্গে পানি ঢাললেন ও বাম হাত দিয়ে তা ধুয়ে নিলেন, তারপর মাটিতে হাত ঘষে মেজে নিলেন।”অন্য রিওয়ায়াতে আছে, “মাটিতে হাত মাজলেন।” এই বর্ণনার শেষাংশে আছে, ‘আমি (‘আয়িশা (রাঃ) তাঁকে একখানা রুমাল এগিয়ে দিলাম কিন্তু তিনি তা ফেরত দিয়ে দিলেন।’ এতে আরো আছে, ‘এবং তিনি (তাঁর চুলের পানি) হাত দ্বারা ঝাড়তে লাগলেন।’ [১৪৪]
