৯/৪. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১২০৪ - নবীর মর্যাদা ও বিচারিক ফায়সালা
সম্পদ রক্ষার্থে নিহত হওয়া ব্যক্তি প্রসঙ্গে - নাবী (ﷺ)-এর নিন্দাকারীদেরকে হত্যা করা আবশ্যক
নবী صلى الله عليه وسلم-কে গালি দেওয়ার ঘটনা: মর্যাদা, নিষেধ ও ফায়সালা
বুলুগুল মারাম : ১২০৪
বুলুগুল মারামহাদিস নম্বর ১২০৪
وَعَنِ ابْنِ عَبَّاسٍ; - أَنَّ أَعْمَى كَانَتْ لَهُ أُمُّ وَلَدَ تَشْتُمُ النَّبِيَّ - ﷺ - وَتَقَعُ فِيهِ, فَيَنْهَاهَا, فَلَا تَنْتَهِي, فَلَمَّا كَانَ ذَاتَ لَيْلَةٍ أَخْذَ الْمِعْوَلَ, فَجَعَلَهُ فِي بَطْنِهَا, وَاتَّكَأَ عَلَيْهَا. فَقَتَلَهَا فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ - ﷺ - فَقَالَ: «أَلاَ اشْهَدُوا أَنَّ دَمَهَا هَدَرٌ». رَوَاهُ أَبُو دَاوُدَ وَرُوَاتُهُ ثِقَاتٌ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
কোন এক অন্ধ সাহাবীর একটা সন্তানের মাতা দাসী ছিল, সে নবী (ﷺ) কে গালি দিত এবং তাঁর প্রসঙ্গে অশোভনীয় মন্তব্য করত। সাহাবী তাকে নিষেধ করতেন কিন্তু সে বিরত হত না। এক রাত্রে অন্ধ সাহাবী (তার এরূপ দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে) কুড়ালি জাতীয় এক অস্ত্র দিয়ে ঐ দাসীর পেটে বসিয়ে দেন ও তার উপর বসে যান ও তাকে হত্যা করে ফেললেন। এ সংবাদ নবী (ﷺ) এর নিকটে পৌঁছালে তিনি বলেনঃ তোমরা সাক্ষী থাক, এ খুন বাতিল এ জন্য কোন খেসারত দিতে হবে না। [১৩১১]
[১৩১১] আবূ দাঊদ ৪৩৬১, নাসায়ী ৪০৭০। ‘ইকরিমাহ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ‘আলী (রাঃ)-এর কাছে একদল যিন্দীককে (নাস্তিক ও ধর্মত্যাগীকে) আনা হল। তিনি তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। এ ঘটনা ইব্নু আব্বাস (রাঃ)-এর কাছে পৌঁছলে তিনি বললেন, আমি কিন্তু তাদেরকে পুড়িয়ে ফেলতাম না। কেননা, রসূলু্ল্লাহ (ﷺ)-এর নিষেধাজ্ঞা আছে যে, তোমরা আল্লাহর শাস্তি দ্বারা শাস্তি দিও না। বরং আমি তাদেরকে হত্যা করতাম। কারণ, রসূলুল্লাহ (ﷺ) এর নির্দেশ আছে...... অতঃপর উপরোক্ত হাদীসটি বর্ণনা করেন।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
বুলুগুল মারাম হাদিস ১২০৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে একজন অন্ধ সাহাবীর ঘটনার কথা এসেছে। তাঁর এক সন্তানের মাতা দাসী নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-কে গালি দিত এবং অশোভন কথা বলত। সাহাবী তাকে বারবার নিষেধ করতেন, কিন্তু সে বিরত হতো না। এক রাতে তিনি তাকে হত্যা করেন। বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে পৌঁছালে তিনি বলেন, তোমরা সাক্ষী থাক, এ খুন বাতিল; এর জন্য খেসারত দিতে হবে না। এই হাদিসের মূল বিষয় নবীর মর্যাদা ও বিচারিক ফায়সালা। ব্যাখ্যায় সতর্ক থাকা জরুরি, কারণ হাদিসটি নির্দিষ্ট ঘটনার বর্ণনা। এতে দেখা যায়, নবী صلى الله عليه وسلم-এর শান নিয়ে কটূক্তি হালকা বিষয় নয় এবং এমন ঘটনার ফায়সালা বিচারিকভাবে দেওয়া হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর মর্যাদা রক্ষা করা ঈমানি সংবেদনশীলতার বিষয়।
- হাদিসে দেখা যায়, সাহাবী আগে তাকে নিষেধ করেছিলেন।
- ঘটনার শেষে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم একটি নির্দিষ্ট ফায়সালা দিয়েছেন।
- নির্দিষ্ট ঘটনার হাদিস বুঝতে তার বর্ণিত সীমা মানা প্রয়োজন।
