১/৮. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১২২ - পবিত্রতা
গোসল ও যৌন অপবিত্র ব্যক্তির (জুনুবী) হুকুম - ঋতুমতী ও জুনুবীর জন্য মসজিদে অবস্থান করা হারাম
বুলুগুল মারাম : ১২২
বুলুগুল মারামহাদিস নম্বর ১২২
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: «إِنِّي لَا أُحِلُّ الْمَسْجِدَ لِحَائِضٍ وَلَا جُنُبٍ».رَوَاهُ أَبُو دَاوُدَ, وَصَحَّحَهُ ابْنُ خُزَيْمَةَ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘আমি হায়িযা ও যৌন অপবিত্র ব্যক্তির (জুনুবী পুরুষ হোক বা নারী) জন্য মসজিদে অবস্থান বৈধ করিনি।’ ইবনু খুযাইমাহ সহীহ বলেছেন। [১৪৬]
[১৪৬] আবূ দাঊদ ২৩২; ইবনু খুযাইমাহ ১৩২৭। শায়খ আলবানী ইরওয়াউল গালীল (১/২১০ হাঃ ১২৪) গ্রন্থে বলেন, এর সনদে যাসারাহ বিন দাযাজাহ রয়েছে যাকে ইমাম বুখারী (আত-তারীখুল কাবীর ২/৬৭) যঈফ বলেছেন। সনদে তাকে নিয়েই বিতর্ক রয়েছে। আলবানী তাঁর যঈফূল জামে (৬১১৭) ও তাখরীজ মিশকাতুল মাসাবীহ (৪৪০) গ্রন্থে এর সনদকে দুর্বল বলেছেন। ইবনু হাযাম তাঁর মুহাল্লা (২/১৮৫) গ্রন্থে বলেন, এর সনদে আফলাত রয়েছে যে প্রসিদ্ধ নয় এবং বিশ্বস্ত হিসেবে পরিচিত নয়।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
