১/৮. অধ্যায়ঃ
গোসল ও যৌন অপবিত্র ব্যক্তির (জুনুবী) হুকুম - জুনুবী গোসলের জন্য মনোযোগ আবশ্যক
বুলুগুল মারাম : ১২৪
বুলুগুল মারামহাদিস নম্বর ১২৪
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: إِنَّ تَحْتَ كُلِّ شَعْرَةٍ جَنَابَةً, فَاغْسِلُوا الشَّعْرَ, وَأَنْقُوا الْبَشَرَ». رَوَاهُ أَبُو دَاوُدَ, وَالتِّرْمِذِيُّ وَضَعَّفَاهُ
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘প্রত্যেক চুলের গোড়ায় নাপাকী থাকে। অতএব তোমরা (ফরজ গোসলের সময়) চুলসমূহ (ভালভাবে) ধুয়ে নাও ও চামড়া পরিষ্কার করো। আবূ দাঊদ ও তিরমিযী একে বর্ণনা করে য‘ঈফ বলেছেন। [১৪৯]
[১৪৯] মুনকার। আবূ দাঊদ ২৪৮ । ইমাম আবূ দাঊদ বলেন, এর সনদে হারেস বিন ওয়াযীহ রয়েছে যার হাদীস মুনকার আর সে দুর্বল। তিরমিযী ১০৬ বলেন, তার হাদীস গরীব। তিনি তেমন কোন শায়খ নন। ইবনু হাযম তাঁর আল-মুহাল্লা (২/২৩২), ইবনু আদুল বার আত-তামহীম (২২/৯৯), ইমাম সানয়ানী সুবুলুস সালাম (১/১৪৪) ইমাম বায়হাকী আল খিলফিয়্যাহ (২/২৪১) গ্রন্থে উক্ত হাদীসকে মুনকার ও রাবীকে দুর্বল আখ্যা দিয়েছেন। মুহাদ্দিস আযীমাবাদী গায়াতুল মাকসুদ (২/৩৪৩), শায়খ আলবানী যঈফ ইবনু মাজাহ হাঃ ১১৮ গ্রন্থে হাদীসটিকে দুর্বল বলেছেন।
