১/৯. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১২৮ - পবিত্রতা
তায়াম্মুম (মাটির সাহায্যে পবিত্রতা অর্জন) - মাটি দ্বারা তায়াম্মুম করা শর্ত
বুলুগুল মারাম : ১২৮
বুলুগুল মারামহাদিস নম্বর ১২৮
وَعَنْ عَلِيٍّ - رضي الله عنه - عِنْدَ أَحْمَدَ: «وَجُعِلَ التُّرَابُ لِي طَهُورًا
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
‘আমার জন্য মাটিকে পবিত্রকারী করা হয়েছে।’ [১৫৩]
[১৫৩] হাসান। আহমাদ ৭৬৩; হাদীসটির পূর্ণাঙ্গ রূপ এইঃ (আরবী) আমাকে যা দেয়া হয়েছে তা পূর্ববর্তী কোন নবীকেই দেয়া হয়নি। আমরা বললামঃ হে আল্লাহর রাসূল (ﷺ) সেটা কী জিনিস? তিনি (ﷺ) বললেন, আমাকে ভীতিসঞ্চারকারী প্রতাপ দ্বারা সাহায্য করা হয়েছে, জমীনের ধনভাণ্ডারসমূহের চাবিকাঠি আমাকে দেয়া হয়েছে, আমার নাম রাখা হয়েছে আহমদ, আমার জন্য মাটিকে পবিত্রকারী করা হয়েছে এবং আমার উম্মতকে সর্বশ্রেষ্ঠ হিসেবে ভূষিত করা হয়েছে।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
