১/৯. অধ্যায়ঃ
তায়াম্মুম (মাটির সাহায্যে পবিত্রতা অর্জন) - উযূর স্থলাভিষিক্ত হয়ে তায়াম্মুম নাপাকী দূর করে
বুলুগুল মারাম : ১৩১
বুলুগুল মারামহাদিস নম্বর ১৩১
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «الصَّعِيدُ وُضُوءُ الْمُسْلِمِ, وَإِنْ لَمْ يَجِدِ الْمَاءَ عَشْرَ سِنِينَ, فَإِذَا وَجَدَ الْمَاءَ فَلْيَتَّقِ اللَّهَ, وَلْيُمِسَّهُ بَشَرَتَهُ». رَوَاهُ الْبَزَّارُ, وَصَحَّحَهُ ابْنُ الْقَطَّانِ, [وَ] لَكِنْ صَوَّبَ الدَّارَقُطْنِيُّ إِرْسَالَهُ
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘মুমিন মুসলিমের জন্য পবিত্র মাটি ওজু বিশেষ (অর্থাৎ-পানির স্থলাভিসিক্ত) যদিও সে দশ বছর ধরে পানি না পায়। তারপর পানি পেলে সে যেন আল্লাহকে ভয় করে ও তার দেহে তা ব্যবহার করে (অর্থাৎ পানি দিয়ে ওজু করে) ।’ ইবনুল কাত্তান একে সহীহ বলেছেন। কিন্তু দারাকুৎনী এটি মুরসাল হওয়াকেই সঠিক বলেছেন। [১৫৭]
[১৫৭] বাজ্জার ৩১০ যাওয়ায়েদ
