১৩/০. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১৩৭৮ - মানতের স্থান ও শিরক থেকে সতর্কতা
শরীয়ত বিরোধী না হলে নির্দিষ্ট স্থানে মানত পূর্ন করার বৈধতা
মানতের স্থান: শিরক ও পাপ থেকে সতর্ক থাকা
বুলুগুল মারাম : ১৩৭৮
বুলুগুল মারামহাদিস নম্বর ১৩৭৮
وَعَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ - رضي الله عنه - قَالَ: نَذَرَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ - ﷺ - أَنْ يَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ, فَأَتَى رَسُولَ اللَّهِ - ﷺ - فَسَأَلَهُ: فَقَالَ: «هَلْ كَانَ فِيهَا وَثَنٌ يُعْبَدُ». قَالَ: لَا. قَالَ: «فَهَلْ كَانَ فِيهَا عِيدٌ مِنْ أَعْيَادِهِمْ» فَقَالَ: لَا. فَقَالَ: «أَوْفِ بِنَذْرِكَ; فَإِنَّهُ لَا وَفَاءَ لِنَذْرٍ فِي مَعْصِيَةِ اللَّهِ, وَلَا فِي قَطِيعَةِ رَحِمٍ, وَلَا فِيمَا لَا يَمْلِكُ ابْنُ آدَمَ».رَوَاهُ أَبُو دَاوُدَ, وَالطَّبَرَانِيُّ وَاللَّفْظُ لَهُ, وَهُوَ صَحِيحُ الْإِسْنَادِ
সাবিত ইবনু যাহ্হাক (রাঃ) হতে বর্ণিতঃ
কোন এক লোক রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে বুওয়ানা নামক স্থানে একটা উট যবাহ করার জন্য নযর মেনেছিল। সে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকটে এসে তাকে জিজ্ঞেস করায় তিনি তাকে বললেন, ঐ স্থানে কি কোন ঠাকুরের মূর্তি ছিল যার পূজা করা হতো? সে বললো, না। তিনি বললেন, সেখানে কি মুশরিকদের কোন ঈদের মেলা হত? সে বললো, না; তা হত না। এবারে রসুলুল্লাহ (ﷺ) বললেন, তুমি তোমার নযর পূরণ কর, কেননা কোন পাপ কাজের নযর, আত্মীয়তা ছিন্ন করার নযর, মানুষ যার অধিকারী নয় এমন বস্তুর নযর পূরণ করার বিধান নেই। [১৪৮৬]
[১৪৮৬] আবূ দাউদ ৩৩১৩।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
বুলুগুল মারাম হাদিস ১৩৭৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক ব্যক্তি বুওয়ানা নামক স্থানে উট যবাহ করার মানত করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথমে জিজ্ঞেস করলেন, সেখানে কি কোনো মূর্তি ছিল যার পূজা করা হতো? আবার জিজ্ঞেস করলেন, সেখানে কি মুশরিকদের কোনো ঈদের মেলা হতো? লোকটি না বললে তিনি মানত পূরণ করতে বলেন। এরপর মূল নীতি জানিয়ে দেন—আল্লাহর অবাধ্যতার মানত, আত্মীয়তা ছিন্ন করার মানত এবং মানুষের মালিকানায় নেই এমন কিছুর মানত পূরণ করা নেই। এই হাদিস দেখায়, মানত শুধু কাজের নাম নয়; স্থান, উদ্দেশ্য ও কাজের ধরনও গুরুত্বপূর্ণ। শিরক, পাপ ও অন্যায় সম্পর্কিত কিছু হলে তা পূরণযোগ্য নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মানতের কাজ ও স্থান শিরক বা পাপের সঙ্গে যুক্ত কি না দেখতে হবে।
- আত্মীয়তা ছিন্ন করার মানত পূরণ করা যাবে না।
- মানুষ যার মালিক নয়, এমন বিষয়ের মানত গ্রহণযোগ্য নয়।
