১/১. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১৫ - পবিত্রতা
পানি - জীবিত প্রাণী হতে কর্তিক অংশ মৃত প্রাণী বলে গণ্য
বুলুগুল মারাম : ১৫
বুলুগুল মারামহাদিস নম্বর ১৫
وَعَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ - رضي الله عنه - قَالَ: قَالَ النَّبِيُّ - ﷺ: «مَا قُطِعَ مِنَ الْبَهِيمَةِ - وَهِيَ حَيَّةٌ - فَهُوَ مَيِّتٌ. أَخْرَجَهُ أَبُو دَاوُدَ, وَالتِّرْمِذِيُّ وَحَسَّنَهُ, وَاللَّفْظُ لَهُ
আবূ ওয়াকিদ আল-লাইসী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘জীবিত কোন জন্তুর শরীরের অংশ বিশেষ কেটে নেয়ার পর তা (পশুটি) জীবিত থাকলে সেটা (কাটা অংশ) মৃত গণ্য করা হবে। (অর্থাৎ ঐ অংশটি হারাম) আবূ দাঊদ ও তিরমিযী এটি বর্ণনা করেছেন। তিরমিযী এটিকে হাসান বলেছেন এবং শব্দ বিন্যাস তাঁরই। (তিরমিযী হাদীসটিকে হাসান বলেছেন) [২৩]
[২৩] হাসান। আবূ দাঊদ (২৮৫৮); তিরমিযী (১৪৮০); আতা বিন ইয়াসার সূত্রে আবূ ওয়াকি আল-লাইসী থেকে তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) মদীনায় আগমন করে দেখলেন যে, লোকেরা উটের কূজ এবং বকরির নিতম্বের গোশ্ত (আহার উদ্দেশ্যে) কেটে নিচ্ছে। তখন রাসূল (ﷺ) এ হাদিসটি বর্ণনা করেন।
