১/২. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ২২ - পবিত্রতা
পাত্র - মুশরিকদের পাত্র ব্যবহার বৈধ
বুলুগুল মারাম : ২২
বুলুগুল মারামহাদিস নম্বর ২২
وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - أَنَّ النَّبِيَّ - ﷺ - وَأَصْحَابَهُ تَوَضَّئُوا مِنْ مَزَادَةِ امْرَأَةٍ مُشْرِكَةٍ. مُتَّفَقٌ عَلَيْهِ، فِي حَدِيثٍ طَوِيلٍ
‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) ও তাঁর সাহাবীগণ জনৈকা মুশরিক (বেদ্বীন) মহিলার মাযাদাহ নামের চামড়ার তৈরি পাত্রে পানি নিয়ে ওজু করেছিলেন। এ হাদীসটি বুখারী, মুসলিমের বড় একটি হাদীসের অংশ বিশেষ। [৩১]
[৩১] ইবনু হাজার যে শব্দে হাদীস বর্ণনা করেছেন বুখারী ও মুসলিমে সে শব্দের কোন অস্তিত্ব নেই।
