১/৩. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ২৮ - শুকনো বীর্য ঘষে পরিষ্কার করা
নাজাসাত (অপবিত্রতা) দূরীকরণ ও তার বিবরণ - কাপড় থেকে বীর্য দূরীকরণের পদ্ধতি
শুকনো বীর্য ঘষে পরিষ্কার করার হাদিস
বুলুগুল মারাম : ২৮
বুলুগুল মারামহাদিস নম্বর ২৮
وَلِمُسْلِمٍ: لَقَدْ كُنْتُ أَفْرُكُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ - ﷺ - فَرْكًا, فَيُصَلِّي فِيهوَفِي لَفْظٍ لَهُ: لَقَدْ كُنْتُ أَحُكُّهُ يَابِسًا بِظُفُرِي مِنْ ثَوْبِهِ
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
মুসলিমে রয়েছে- ‘রাসূলুল্লাহ (ﷺ)-এর কাপড় হতে আমি শুক্রকে ভালভাবে ঘষে উঠিয়ে দিতাম। অতঃপর তিনি ঐ কাপড় পরিধান করেই সালাত আদায় করতেন। [৩৭] মুসলিমের অন্য শব্দে এরূপ আছে, “শুক্র শুকনো থাকলে তাঁর কাপড় হতে আমি নিজের নখ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুলে দিতাম। [৩৮]
[৩৭] মুসলিম (২৮৮)[৩৮] মুসলিম (২৯০) আব্দুল্লাহ বিন শিহাব খাওলানী সূত্রে। তিনি বলেন, আমি আয়িশাহ (রাঃ) এর নিকট গেলাম। অতঃপর রাত্রিতে আমার কাপড়ে স্বপ্নদোষ হয়ে গেল। ফলে কাপড়কে আমি পানিতে ডুবিয়ে দিলাম। আয়িশাহ (রাঃ)’র এক দাসী তা দেখে ফেলল। সে আয়িশাহ (রাঃ) কে এই সংবাদ দিয়ে দিল। অতঃপর আয়িশাহ (রাঃ) এর নিকটে আমাকে ডাকা হলো। তিনি আমাকে বললেন, তুমি কেন এমন করলে? আমি বললাম, লোকেরা স্বপ্নে যা দেখে থাকে আমিও তাই দেখেছি। তিনি বললেন, তুমি কি কাপড়ে কিছু দেখেছো। আমি বললাম, না। তিনি বললেন, তুমি যদি কিছু দেখতে পেতে তবে গোসল করতে। তুমি কি দেখনি যে, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর কাপড় হতে শুকনো শুক্র আমার নখ দিয়ে খুচড়িয়ে তুলে দেই।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
বুলুগুল মারাম হাদিস ২৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে মুসলিমের বর্ণনায় আয়িশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাপড় থেকে বীর্য ভালোভাবে ঘষে তুলে দিতেন, তারপর তিনি সেই কাপড় পরে সালাত আদায় করতেন। অন্য শব্দে এসেছে, শুকনো থাকলে তিনি নখ দিয়ে খুঁচিয়ে তুলে দিতেন। এখানে মূল শিক্ষা হলো, কাপড় পরিষ্কার করার পদ্ধতি অবস্থাভেদে আলাদা হতে পারে। ভেজা হলে ধোয়ার কথা এসেছে, আর এখানে শুকনো অবস্থায় ঘষে তুলে দেওয়ার কথা এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শুকনো বীর্য কাপড় থেকে ঘষে তোলার বর্ণনা এসেছে।
- পরিষ্কারের পদ্ধতি অবস্থার সঙ্গে যুক্ত হতে পারে।
- কাপড় পরিষ্কার হলে সেই কাপড় পরেই সালাত আদায়ের কথা আছে।
- একই বিষয়ে ভিন্ন বর্ণনা একসঙ্গে বুঝলে বিষয়টি সহজ হয়।
