১/৬. অধ্যায়ঃ

উযূ বিনষ্টকারী বিষয়সমূহ

বুলুগুল মারামহাদিস নম্বর ৬৭

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ - رضي الله عنه - قَالَ: كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - عَلَى عَهْدِهِ - يَنْتَظِرُونَ الْعِشَاءَ حَتَّى تَخْفِقَ رُؤُوسُهُمْ, ثُمَّ يُصَلُّونَ وَلَا يَتَوَضَّئُونَ. أَخْرَجَهُ أَبُو دَاوُدَ, وَصَحَّحَهُ الدَّارَقُطْنِيُّوَأَصْلُهُ فِي مُسْلِمٍ

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর যুগে তাঁর সাহাবাগন ‘ইশার সালাতের জামা‘আতের জন্য অপেক্ষায় থাকতেন আর নিদ্রায় তাঁদের মাথা ঝুঁকে ঝুঁকে হেলে পড়ত, তারপরও তাঁরা পুনরায় ওজু না করেই সালাত আদায় করতেন।” আবূ দাঊদ এবং দারাকুৎনী একে সহীহ্‌ বলেছেন; [৮৩] মুসলিমে এর মূল বর্ণনা রয়েছে। [৮৪]

[৮৩] আবূ দাঊদ (২০০); দারাকুতনী (১/১৩১/৩); দারাকুতনী সহীহ বলেছেন।[৮৪] মুসলিম (৩৭৬); মুসলিমের শব্দ হচ্ছেঃ (আরবী) রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাহাবাগণ ঘুমাতেন অতঃপর সালাত আদায় করতেন তবে ওযু করতেন না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন