১/৬. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৭০ - পবিত্রতা
উযূ বিনষ্টকারী বিষয় সমূহ - স্ত্রীকে চুম্বন ও স্পর্শ করাতে উযূ ভঙ্গ হয় না
বুলুগুল মারাম : ৭০
বুলুগুল মারামহাদিস নম্বর ৭০
وَعَنْ عَائِشَةَ, رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ - ﷺ - قَبَّلَ بَعْضَ نِسَائِهِ, ثُمَّ خَرَجَ إِلَى الصَّلَاةِ وَلَمْ يَتَوَضَّأْ. أَخْرَجَهُ أَحْمَدُ, وَضَعَّفَهُ الْبُخَارِيُّ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাঁর এক বিবিকে চুমা খেয়ে সালাত আদায় করতে বের হয়ে গেলেন, এতে তিনি পুনঃ ওযু করলেন না।আহমাদ এটি বর্ণনা করেছেন, ইমাম বুখারী একে য‘ঈফ বলেছেন। [৮৯]
[৮৯] আহমাদ (৬১০); যদিও ইমাম বুখারী (রহঃ) যঈফ বলেছেন এবং তিনি ছাড়া অন্যান্যরা এর দোষ ধরেছেন তারপরও এখানে যারা হাদীসটিকে সহীহ বলেছেন তাদের কথাই ঠিক।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
