৬/১. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৭১২ - হাজ্জ
হজ্জে এর ফযীলত ও যাদের উপর হজ্জ ফরয তার বিবরণ - হাজ্ব ওয়াজিব হওয়ার শর্তাবলী
বুলুগুল মারাম : ৭১২
বুলুগুল মারামহাদিস নম্বর ৭১২
وَعَنْ أَنَسٍ - رضي الله عنه - قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ, مَا السَّبِيلُ قَالَ: «الزَّادُ وَالرَّاحِلَةُ». رَوَاهُ الدَّارَقُطْنِيُّ وَصَحَّحَهُ الْحَاكِمُ, وَالرَّاجِحُ إِرْسَالُهُ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-কে বলা হলঃ হে আল্লাহর রাসূল! সাবীল কি জিনিস? তিনি বললেন, পাথেয় ও বাহন। –দারাকুতনী এটি বর্ণনা করেছেন এবং হাকিম একে সহীহ বলেছেন। এর সনদের মুরসাল হওয়াই যুক্তিযুক্ত। [৭৫৮]
[৭৫৮] ইবনু হাজার আসকালানী আত্-তালখীসুল হাবীব (৩/৮৩৩) বলেছেন তার সনদ সহীহ। আলবানী ইরওয়াউল গলীল (৯৮৮) গ্রন্থে দুর্বল বলেছেন। বিন বায তাঁর মাজমুআ ফাতাওয়া ১৬/৩৮৬ গ্রন্থে একে হাসান লিগাইরিহী বলেছেন। ইমাম আবূ দাঊদ তাঁর মারাসীলে ২৩৪ নম্বরে এ হাদীসটি বর্ণনা করেছেন।
