৬/১. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৭১৮ - নারীর সফরে মাহরামের শর্ত
হজ্জে এর ফযীলত ও যাদের উপর হজ্জ ফরয তার বিবরণ - মাহরাম পুরুষ ব্যতিত মহিলার সফরের বিধান
নারীর সফরে মাহরাম: হজ্জ সফরের গুরুত্বপূর্ণ শিক্ষা
বুলুগুল মারাম : ৭১৮
বুলুগুল মারামহাদিস নম্বর ৭১৮
وَعَنْهُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ - ﷺ - يَخْطُبُ يَقُولُ: «لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلَّا وَمَعَهَا ذُو مَحْرَمٍ, وَلَا تُسَافِرُ الْمَرْأَةُ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ»، فَقَامَ رَجُلٌ, فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ, إِنَّ امْرَأَتِي خَرَجَتْ حَاجَّةً, وَإِنِّي اكْتُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا, قَالَ: «انْطَلِقْ, فَحُجَّ مَعَ امْرَأَتِكَ». مُتَّفَقٌ عَلَيْهِ, وَاللَّفْظُ لِمُسْلِمٍ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কে তাঁর খুৎবাহতে বলতে শুনেছিঃ কোন পুরুষ কোন স্ত্রীলোকের একাকী সঙ্গী হবে না, তবে তার সঙ্গে যদি তার মাহরাম (স্বামী ও যাদের সাথে বিবাহ নিষিদ্ধ এমন লোক) থাকে। আর কোন মহিলা যেন তার মাহরাম ব্যতীত একাকী সফরে না যায়। এটি শুনে একজন লোক দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল! আমার সহধর্মিনী হজের সফরে বেরিয়ে গেছে আর আমি অমুক অমুক যুদ্ধের জন্য লিপিবদ্ধ (নির্বাচিত) হয়েছি। তিনি বললেন- যাও, তুমি তোমার স্ত্রীর সঙ্গে হজ পালন কর। -বুখারী ও মুসলিম এটি বর্ণনা করেছেন, শব্দ মুসলিমের। [৭৬৫]
[৭৬৫] বুখারী ১৮৬২, ২০০৬, ২০৬১, ৫২৪৩, মুসলিম ১৩৪১, ইবনু মাজাহ ২৯০০, আহমাদ ১৯২৫, ২২২১
বুলুগুল মারাম হাদিস ৭১৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবায় বলেন, কোনো পুরুষ যেন কোনো নারীর সঙ্গে একাকী না থাকে, তবে তার সঙ্গে মাহরাম থাকলে ভিন্ন কথা। আর কোনো নারী যেন মাহরাম ছাড়া একাকী সফরে না যায়। তখন একজন ব্যক্তি বলেন, তাঁর স্ত্রী হজ্জে বের হয়েছেন, আর তিনি একটি যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বলেন, যাও, তোমার স্ত্রীর সঙ্গে হজ্জ করো। এই হাদিসে নারীর সফর, মাহরাম এবং হজ্জের নিরাপদ ব্যবস্থার কথা এসেছে। এতে পরিবারের দায়িত্ব ও শরয়ী আদব দুটিই বোঝা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নারীর একাকী সফর থেকে বারণ করা হয়েছে।
- পুরুষ-নারীর নির্জন একান্ত অবস্থান থেকে সতর্ক করা হয়েছে।
- স্ত্রীর হজ্জ সফরে স্বামীকে সঙ্গে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
- হজ্জ সফরেও শরীয়তের আদব ও নিরাপত্তা মানা দরকার।
