৬/২. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৭২২ - হজ্জ ও উমরাহর মীকাত
মীকাত (ইহরাম বাঁধার নির্ধারিত স্থানসমূহ) - যে সমস্ত মীকান্ত (হজ্বের ইহরাম বাঁধার জন্য নির্বাচিত স্থানসমূহ) দলীল দ্বারা সাব্যস্ত
হজ্জ ও উমরাহর মীকাত: কোথা থেকে ইহরাম বাঁধতে হবে
বুলুগুল মারাম : ৭২২
বুলুগুল মারামহাদিস নম্বর ৭২২
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا; أَنَّ النَّبِيَّ - ﷺ - وَقَّتَ لِأَهْلِ الْمَدِينَةِ: ذَا الْحُلَيْفَةِ, وَلِأَهْلِ الشَّامِ: الْجُحْفَةَ, وَلِأَهْلِ نَجْدٍ: قَرْنَ الْمَنَازِلِ, وَلِأَهْلِ الْيَمَنِ: يَلَمْلَمَ, هُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِهِنَّ مِمَّنْ أَرَادَ الْحَجَّ وَالْعُمْرَةَ, وَمَنْ كَانَ دُونَ ذَلِكَ فَمِنْ حَيْثُ أَنْشَأَ, حَتَّى أَهْلُ مَكَّةَ مِنْ مَكَّةَ. مُتَّفَقٌ عَلَيْهِ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) ইহরাম বাঁধার স্থান নির্ধারণ করে দিয়েছেন, মাদীনাবাসীদের জন্য যুল-হুলায়ফা, সিরিয়াবাসীদের জন্য জুহ্ফা, নজ্দবাসীদের জন্য কারনুল মানাযিল, ইয়ামানবাসীদের জন্য ইয়ালামলাম। হজ্জ ও উমরাহর নিয়তকারী সেই অঞ্চলের অধিবাসী এবং ঐ সীমারেখা দিয়ে অতিক্রমকারী অন্যান্য অঞ্চলের অধিবাসী সকলের জন্য উক্ত স্থানগুলো মীকাতরূপে গণ্য এবং যারা এ সব মীকাতের ভিতরে (অর্থাৎ মাক্কার নিকটবর্তী) স্থানের অধিবাসী, তারা যেখান হতে হাজ্বের নিয়ত করে বের হবে (সেখান হতে ইহরাম বাঁধবে)। এমন কি মক্কাবাসী মক্কা হতেই (হাজ্বের) ইহরাম বাঁধবে। [৭৬৯]
[৭৬৯] বুখারী ১৫২৪, ১৫২৬, ১৫২৯, ১৫৩০, মুসলিম ১১৮১, ১১৮৯, নাসায়ী ২৬৫৪, ২২২৪, ২২৭২, ৩০৫৬, দারেমী ১৭৯২।
বুলুগুল মারাম হাদিস ৭২২-এর সারসংক্ষেপ
এই হাদিসে হজ্জ ও উমরাহর জন্য মীকাত বা ইহরাম বাঁধার নির্দিষ্ট স্থানগুলো পরিষ্কারভাবে বলা হয়েছে। মাদীনাবাসীদের জন্য যুল-হুলায়ফা, সিরিয়াবাসীদের জন্য জুহফা, নজদবাসীদের জন্য কারনুল মানাযিল এবং ইয়ামানবাসীদের জন্য ইয়ালামলাম নির্ধারণ করা হয়েছে। শুধু ওই এলাকার মানুষ নয়, অন্য এলাকার কেউ যদি এসব পথ দিয়ে হজ্জ বা উমরাহর নিয়্যাতে যায়, তার জন্যও এই স্থানগুলো মীকাত হিসেবে গণ্য হবে। আর যারা মীকাতের ভেতরের এলাকায় থাকে, তারা যেখান থেকে হজ্জের নিয়্যাতে বের হবে সেখান থেকেই ইহরাম বাঁধবে। মক্কাবাসীর জন্য মক্কা থেকেই হজ্জের ইহরাম বাঁধার কথা এসেছে। এই হাদিসের মূল কীওয়ার্ড হলো “হজ্জ ও উমরাহর মীকাত”, “ইহরাম বাঁধার স্থান” এবং “মীকাতের বিধান”।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হজ্জ ও উমরাহর জন্য ইহরাম বাঁধার নির্দিষ্ট স্থান আছে।
- যে পথ দিয়ে কেউ মীকাত অতিক্রম করে, তার জন্য সেই মীকাতের বিধান প্রযোজ্য।
- মীকাতের ভেতরে থাকা ব্যক্তি তার নিজ স্থান থেকেই ইহরামের নিয়্যাত করতে পারে।
- মক্কাবাসী মক্কা থেকেই হজ্জের ইহরাম বাঁধবে।
