৬/৪. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৭৩১ - হাজ্জ
ইহরাম ও তার সংশ্লিষ্ট কার্যাদি - ইহরামরত ব্যক্তির যা পরিধান করা হারাম
বুলুগুল মারাম : ৭৩১
বুলুগুল মারামহাদিস নম্বর ৭৩১
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ - ﷺ - سُئِلَ: مَا يَلْبَسُ الْمُحْرِمُ مِنَ الثِّيَابِ فَقَالَ: «لَا تَلْبَسُوا الْقُمُصَ, وَلَا الْعَمَائِمَ, وَلَا السَّرَاوِيلَاتِ, وَلَا الْبَرَانِسَ, وَلَا الْخِفَافَ, إِلَّا أَحَدٌ لَا يَجِدُ النَّعْلَيْنِ فَلْيَلْبَسْ الْخُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ, وَلَا تَلْبَسُوا شَيْئًا مِنَ الثِّيَابِ مَسَّهُ الزَّعْفَرَانُ، وَلَا الْوَرْسُ». مُتَّفَقٌ عَلَيْهِ وَاللَّفْظُ لِمُسْلِمٍ
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞাসিত হলেন, মুহরিম ব্যক্তি কী প্রকারের কাপড় পরবে? আল্লাহর রাসূল (ﷺ) বললেনঃ সে জামা, পাগড়ী, পায়জামা, টুপি ও মোজা পরিধান করবে না। তবে কারো জুতা না থাকলে সে টাখনুর নিচ পর্যন্ত মোজা কেটে (জুতার ন্যায়) পরবে। তোমরা জাফরান বা ওয়ারস (এক প্রকার খুশবু) রঞ্জিত কোন কাপড় পরবে না। -শব্দ মুসলিমের। [৭৭৮]
[৭৭৮] বুখারী ১৩৪, ৩৬৬, ১৫৪২, ১৮৪২, মুসলিম ১১৫৭, ভিরমিযী ৮৩৩, নাসায়ী ২৬৬৬, ২৬৬৭. আবূ দাঊদ ১৮২৩, ইবনু মাজাহ ২৯২৯, ২৯৩২. আহমাদ ৪৪৪০, ৪৪৬৮, ম ৭১৬, ৭১৭, দারেমী ১৭৯৮।
