১/৬. অধ্যায়ঃ
উযূ বিনষ্টকারী বিষয় সমূহ - উযূ ভঙ্গের কতিপয় কারণসমূহের বর্ণনা
বুলুগুল মারাম : ৭৪
বুলুগুল মারামহাদিস নম্বর ৭৪
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا; أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ: «مَنْ أَصَابَهُ قَيْءٌ أَوْ [ص: 26] رُعَافٌ, أَوْ قَلَسٌ, أَوْ مَذْيٌ فَلْيَنْصَرِفْ فَلْيَتَوَضَّأْ, ثُمَّ لِيَبْنِ عَلَى صَلَاتِهِ, وَهُوَ فِي ذَلِكَ لَا يَتَكَلَّمُ». أَخْرَجَهُ ابْنُ مَاجَهوَضَعَّفَهُ أَحْمَدُ وَغَيْرُهُ
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘যে ব্যক্তির বমি হয়, নাক দিয়ে রক্ত পড়ে ও ভক্ষিত খাদ্য বস্তু মুখ পর্যন্ত চলে আসে কিংবা মাযী নির্গত হয় সে যেন (সালাত ছেড়ে ) ওজু করে নেয় এবং (এর মধ্যে কারো সাথে) কোন কথা না বলে; তাহলে সে সালাতের বাকী অংশ সমাধান করে নিবে।’ - ইবনু মাজাহ। [৯৩] আহমদ ও প্রমুখ এক য‘ঈফ বলেছেন।
[৯৩] যঈফ। ইবনু মাজাহ (১২২১)
