১/৭. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৮৬ - পায়খানায় আংটি খোলার আদব
কাযায়ে হাযাত বা প্রকৃতির ডাকে সাড়া দেয়ার (পায়খানা প্রস্রাবের) বর্ণনা - যে বস্তুতে আল্লাহর নাম রয়েছে তা নিয়ে পায়খানাতে প্রবেশ করা মাকরূহ
আল্লাহর নাম লেখা আংটি ও পায়খানার আদব
বুলুগুল মারাম : ৮৬
বুলুগুল মারামহাদিস নম্বর ৮৬
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ - رضي الله عنه - قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ - ﷺ - إِذَا دَخَلَ الْخَلَاءَ وَضَعَ خَاتَمَهُ. أَخْرَجَهُ الْأَرْبَعَةُ, وَهُوَ مَعْلُولٌ
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
‘আল্লাহর রাসূল (ﷺ) যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে (পায়খানায়) যেতেন (আল্লাহর নাম খোদিত) আংটি খুলে রাখতেন।’ -৪ জনে (আবূ দাঊদ, নাসায়ী, তিরমিযী, ইবনু মাজাহ)। সনদটি মা‘লুল (ত্রুটিযুক্ত)। [১০৪]
[১০৪] মুনকার। আবূ দাঊদ ১৯); তিরমিযী ১৭৪৬); নাসায়ী ১/১৭৮); ইবনু মাজাহ ৩০৩), ইমাম সনআনী তাঁর সুবুলুস সালাম (১/১১৩) গ্রন্থে বলেন, এ হাদীসের বর্ণনাকারীগণ বিশ্বস্ত কিন্তু ইবনু জুরাইজ যুহরী থেকে শুনেননি বরং তিনি যিয়াদ বিন সা‘দ থেকে, আর তিনি যুহরী থেকে শুনেছেন। কিন্তু সেটি অন্য শব্দে। এখানে হুমামের ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয়েছে, কিন্তু তিনি বিশ্বস্ত। ইবনু উসাইমীন তাঁর আশ শারহুল মুমতি‘ (৬/১১২) গ্রন্থে হাদীসটিকে ত্রুটিপূর্ণ বলেছেন। ইবনুল কাইয়্যিম তাঁর তাহযীবুস সুনান (১/৩৫) গ্রন্থে বলেন, এর সনদ সহীহ হলেও ত্রুটিপূর্ণ। শাইখ আলবানী যঈফ আবূ দাঊদ (১৯) গ্রন্থে একে মুনকার বলেছেন। আর যঈফ তিরমিযী (১৭৪৬) ও যঈফ নাসায়ী (৫২২৮) গ্রন্থে একে দুর্বল বলেছেন।
বুলুগুল মারাম হাদিস ৮৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে আনাস রাঃ থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম পায়খানায় গেলে আংটি খুলে রাখতেন। অনুবাদে উল্লেখ আছে, আংটিতে আল্লাহর নাম খোদিত ছিল। তাই মূল বিষয় হলো পায়খানার আদব এবং আল্লাহর নামের সম্মান। তবে হাদিসের শেষে গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে—সনাদটি মা‘লুল বা ত্রুটিযুক্ত। তাই এটি ব্যাখ্যা করার সময় দৃঢ় ভাষায় অতিরিক্ত বিধান বানানো ঠিক নয়। “পায়খানায় আংটি খোলা”, “আল্লাহর নাম লেখা আংটি”, “টয়লেটের আদব” এসব কীওয়ার্ড এই আলোচনার সঙ্গে জড়িত। হাদিসটি অন্তত এই দিকটি মনে করায় যে পবিত্র নামের সম্মান রক্ষার বিষয়ে মুসলিমদের সতর্ক থাকা উচিত, তবে বর্ণনার মানও মাথায় রাখতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর নামের সম্মান রক্ষার বিষয়ে সতর্ক থাকা দরকার।
- পায়খানার আদব নিয়ে হাদিসে আলোচনা এসেছে।
- ত্রুটিযুক্ত সনাদের বর্ণনা ব্যাখ্যায় সাবধানতা দরকার।
