১/৭. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৮৮ - পবিত্রতা
কাযায়ে হাযাত বা প্রকৃতির ডাকে সাড়া দেয়ার (পায়খানা প্রস্রাবের) বর্ণনা - প্রশ্রাব ও পায়খানা করার পর পানি দ্বারা পবিত্রতা অর্জন করা
বুলুগুল মারাম : ৮৮
বুলুগুল মারামহাদিস নম্বর ৮৮
وَعَنْهُ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ - ﷺ - يَدْخُلُ الْخَلَاءَ, فَأَحْمِلُ أَنَا وَغُلَامٌ نَحْوِي إِدَاوَةً مِنْ مَاءٍ وَعَنَزَةً, فَيَسْتَنْجِي بِالْمَاءِ. مُتَّفَقٌ عَلَيْهِ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যখন পায়খানায় যেতেন আমি ও আমার মত একটি ছেলে চামড়ার তৈরি পাত্র ও বর্শা নিয়ে যেতাম। তিনি সে পানি দিয়ে শৌচ কার্য সমাধা করতেন। [১০৬]
[১০৬] সহীহ বুখারী ১৫০); মুসলিম ৭০,২৭১); হাদীসের শব্দ ইমাম মুসলিমের। হাদীসের عَنَزَةً হচ্ছে বর্শা ও লাঠির মাঝামাঝি আকারে ছোট বর্শা।
