৮/০. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ৯৬৮ - ইবাদত ও পারিবারিক জীবনের ভারসাম্য

বিবাহ করা নাবী (ﷺ)-এর একটি সুন্নাত

সুন্নাহ মানে ভারসাম্য: ইবাদত, বিশ্রাম, সাওম ও বিয়ে

বুলুগুল মারামহাদিস নম্বর ৯৬৮

وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ - رضي الله عنه - - أَنَّ النَّبِيَّ - ﷺ - حَمِدَ اللَّهَ, وَأَثْنَى عَلَيْهِ, وَقَالَ: «لَكِنِّي أَنَا أُصَلِّي وَأَنَامُ, وَأَصُومُ وَأُفْطِرُ, وَأَتَزَوَّجُ النِّسَاءَ, فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي». مُتَّفَقٌ عَلَيْهِ

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) (একদা) আল্লাহ্‌র জন্য স্তুতি বর্ণনা ও প্রশংসা করলেন, আর বললেন- আমি তো সলাত আদায় করি, ঘুমাই, সাওম পালন করি, সাওম (নফল) রাখি কোন সময়ে ত্যাগও করি, মহিলাদের বিবাহ করি (এসবই আমার আদর্শভুক্ত)। ফলে যে ব্যক্তি আমার তরীকাহ (জীবনযাপন পদ্ধতি) হতে বিমুখ হবে সে আমার উম্মাতের মধ্যে নয়। [১০৬১]

[১০৬১] বুখারী ৫০৬৩, মুসলিম ১৪০১, নাসায়ী ৩২১৩, আহমাদ ১৩১২২, ১৩৩১৬। বুখারী এবং মুসলিমের বর্ণনায় রয়েছে- আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, তিন জনের একটি দল নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর ‘ইবাদাত সম্পর্কে জিজ্ঞেস করার জন্য নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর স্ত্রীদের বাড়িতে আসল। যখন তাঁদেরকে এ সম্পর্কে জানানো হলো, তখন তারা ‘ইবাদাতের পরিমাণ কম মনে করল এবং বলল, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর সঙ্গে আমাদের তুলনা হতে পারে না। কারণ, তাঁর আগের পরের সকল গুনাহ্ ক্ষমা ক’রে দেয়া হয়েছে। এমন সময় তাদের মধ্য থেকে একজন বলল, আমি সারা জীবন রাতভর সলাত আদায় করতে থাকব। অপরজন বলল, আমি সব সময় সওম পালন করব এবং কক্ষনো বাদ দিব না। অপরজন বলল, আমি নারী সংসর্গ ত্যাগ করব, কখনও বিয়ে করব না। এরপর রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদের নিকট এলেন এবং বললেন, “তোমরা কি ঐ সব লোক যারা এমন এমন কথাবার্তা বলেছ? আল্লাহ্‌র কসম! আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে তাঁর প্রতি বেশি অনুগত; অথচ আমি সওম পালন করি………….. অতঃপর উপরোক্ত হাদীসটি বর্ণনা করলেন।

বুলুগুল মারাম হাদিস ৯৬৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিজের জীবনপদ্ধতি পরিষ্কার করে বলেছেন। তিনি সালাত আদায় করেন, ঘুমান, সাওম পালন করেন, আবার কখনো নফল সাওম রাখেন না, এবং মহিলাদের বিবাহ করেন। এরপর বলেছেন, যে তাঁর সুন্নাহ বা জীবনযাপন পদ্ধতি থেকে বিমুখ হবে, সে তাঁর উম্মতের মধ্যে নয়। এখানে মূল শিক্ষা হলো, দ্বীন মানে দুনিয়ার স্বাভাবিক প্রয়োজন অস্বীকার করা নয়। ইবাদত আছে, বিশ্রাম আছে, সাওম আছে, পরিবারও আছে। নিজেকে অতিরিক্ত কষ্ট দিয়ে বা বিয়ে-পরিবারকে সম্পূর্ণ বাদ দিয়ে ধার্মিকতা দেখানো নববী পথ নয়। সুন্নাহর সৌন্দর্য হলো আল্লাহর ইবাদত ও মানব জীবনের স্বাভাবিক হকগুলোর মধ্যে সুন্দর ভারসাম্য রাখা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবীজির সুন্নাহতে ইবাদত ও বিশ্রাম—দুটিরই জায়গা আছে।
  • নফল সাওম রাখা যেমন আছে, প্রয়োজনে না রাখাও আছে।
  • বিয়ে নবীজির জীবনপদ্ধতির অংশ হিসেবে এসেছে।
  • দ্বীন পালনে অতিরিক্ততা নয়; সুন্নাহর ভারসাম্য অনুসরণ করা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন