৮/০. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৯৭৭ - বিবাহ
বিয়ের প্রস্তাবকারীর প্রস্তাবিত পাত্রীকে দেখা শরীয়তসম্মত
বুলুগুল মারাম : ৯৭৭
বুলুগুল মারামহাদিস নম্বর ৯৭৭
وَلِمُسْلِمٍ: عَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه: أَنَّ النَّبِيَّ - ﷺ - قَالَ لِرَجُلٍ تَزَوَّجَ امْرَأَةً: «أَنَظَرْتَ إِلَيْهَا?» قَالَ: لَا. قَالَ: اذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
একজন মহিলাকে বিবাহ করতে যাচ্ছেন এমন একজন সাহাবীকে নবী (ﷺ) বললেন, তুমি কি মেয়েটিকে দেখেছ? সাহাবী বললেন, না। তিনি বললেন, যাও, তাকে গিয়ে দেখ। [১০৭০]
[১০৭০] মুসলিম ১৪২৪, নাসায়ী ৩২৩৪. আহমাদ ৭৭৮৩, ৭৯১৯।
