১/১. অধ্যায়ঃ
সহিহ ফাযায়েলে আমল হাদিস ৬ - ফাযায়েলে তাওহীদ
শিরকে আসগার
সহিহ ফাযায়েলে আমল : ৬
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ৬
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে কোন বিষয়ে কথা বলার প্রসঙ্গে বললো : ‘আল্লাহ্ এবং আপনি যা চান। লোকটির এ কথা শুনে রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন : ‘তুমি কি আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে নিলে?।”
(তাফসীর ইবনু কাসীর, আল-আদাবুল মুফরাদ, ইমাম আলবানী সহীহ বলেছেন, সিলসিলায়ে সহীহা, হাদীস নং- ১৩৯)
