৮/১. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ১০২৯ - সিয়াম অধ্যায়
রমযানের ফযীলত
হাদীস সম্ভার : ১০২৯
হাদীস সম্ভারহাদিস নম্বর ১০২৯
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ دَخَلَ رَمْضَانَ فقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إنّ هذا الشَّهْرَ قد حَضَرَكمْ وفيه لَيْلَةٌ خَيْرٌ مِنْ ألْفِ شَهْرِ مَنْ حُرِمَها فقد حُرِمَ الخَيْرَ كُلّهُ ولا يُحْرَمُ خَيْرَها إلاّ مَحْرُومٌ
আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রমজান উপস্থিত হলে আল্লাহর রাসূল (ﷺ) বললেন, “এই মাস তোমাদের নিকট উপস্থিত হয়েই গেল। এই মাসে এমন একটি রাত্রি রয়েছে যা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠতর। যে ব্যক্তি ঐ রাত্রের সওয়াব থেকে বঞ্চিত হল, সে যেন সর্বপ্রকার কল্যাণ থেকেই বঞ্চিত থেকে গেল। আর একান্ত চিরবঞ্চিত ছাড়া ঐ রাত্রের কল্যাণ থেকে অন্য কেউ বঞ্চিত হয় না।”
(ইবনে মাজাহ ১৬৪৪, সহীহ তারগীব ১০০০)
