১/১৩. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ১১১ - ঈমান অধ্যায়
জ্বিন ও শয়তান জগৎ
হাদীস সম্ভার : ১১১
হাদীস সম্ভারহাদিস নম্বর ১১১
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেন, “সমুদ্রের উপর শয়তান তার সিংহাসন রেখে মানুষকে বিভিন্ন পাপ ও ফিতনায় জড়িত করার উদ্দেশ্যে নিজের শিষ্যদল পাঠিয়ে থাকে। তার কাছে সেই শিষ্য সবচেয়ে বড় মর্যাদা (ও বেশি নৈকট্য) পায়, যে সবচেয়ে বড় পাপ বা ফিতনা সৃষ্টি করতে পারে। কোন শিষ্য এসে বলে, ‘আমি এই করেছি।‘ ইবলীস বলে, ‘তুই কিছুই করিসনি।’ অন্যজন বলে ‘আমি একজনের পিছনে লেগে তার স্ত্রীকে তালাক দেওয়া করিয়েছি।’ তখন শয়তান তাকে নিকটে করে (জড়িয়ে ধরে) বলে, ‘হ্যাঁ, তুমিই একটা কাজ করেছ।’
(মুসলিম ৭২৮৪নং)
