১০/৮. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ১১৬৬ - হজ্জ অধ্যায়
রুক্নদ্বয়ের মাহাত্ম্য
হাদীস সম্ভার : ১১৬৬
হাদীস সম্ভারহাদিস নম্বর ১১৬৬
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ فِي الْحَجَرِ وَاللهِ لَيَبْعَثَنَّهُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ لَهُ عَيْنَانِ يُبْصِرُ بِهِمَا وَلِسَانٌ يَنْطِقُ بِهِ يَشْهَدُ عَلَى مَنْ اسْتَلَمَهُ بِحَقٍّ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, “অবশ্যই এই পাথর (হাজরে আসওয়াদ) কে কেয়ামতের দিন আল্লাহ উপস্থিত করবেন; এর হবে দুটি চক্ষু, যদ্দ্বারা সে দর্শন করবে। এর হবে জিহ্বা, যদ্দ্বারা সে কথা বলবে; সেদিন সেই ব্যক্তির জন্য সাক্ষ্য দান করবে, যে ব্যক্তি যথার্থরূপে তাকে চুম্বন বা স্পর্শ করবে।”
(তিরমিযী ৯৬১, ইবনে মাজাহ ২৯৪৪, দারেমী, ইবনে খুযাইমাহ ২৩৮২)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
