১১/১. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ১২০৪ - জানাযা অধ্যায়
রোগীকে সাক্ষাৎ ক’রে জিজ্ঞাসাবাদ করার মাহাত্ম্য
হাদীস সম্ভার : ১২০৪
হাদীস সম্ভারহাদিস নম্বর ১২০৪
عَنِ البَرَاءِ بنِ عَازِبٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ : أَمَرَنَا رَسُولُ اللهِ ﷺ بعِيَادَةِ الْمَريضِ وَاتِّبَاعِ الجَنَازَةِ وَتَشْمِيتِ العَاطِسِ وَإبْرَارِ الْمُقْسِمِ وَنَصْرِ المَظْلُومِ وَإجَابَةِ الدَّاعِي وَإفْشَاءِ السَّلاَمِ متفقٌ عَلَيْهِ
বারা’ ইবনে আযেব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ‘রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে রোগীর কুশল জিজ্ঞাসা করতে যাওয়া, জানাজার সঙ্গে যাওয়া, কেউ হাঁচলে তার জবাব দেওয়া, কসমকারীর কসম পুরা করা, অত্যাচারিতের সাহায্য করা, নিমন্ত্রণ গ্রহণ করা ও সালাম প্রচার করার আদেশ দিয়েছেন।’
(বুখারী ২৪৪৫, মুসলিম ৫৫১০)
