১১/২. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ১২১৭ - জানাযা অধ্যায়
অসুস্থ মানুষের জন্য যে সব দু‘আ বলা হয়
হাদীস সম্ভার : ১২১৭
হাদীস সম্ভারহাদিস নম্বর ১২১৭
وَعَنْ أَبي عَبدِ اللهِ عُثمَانَ بنِ أَبي العَاصِ أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللهِ ﷺ وَجَعاً يَجِدُهُ في جَسَدِهِ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ ﷺ ضَعْ يَدَكَ عَلَى الَّذِي يَألَمُ مِنْ جَسَدِكَ وَقُلْ : بِسمِ اللهِ ثَلاثاً وَقُلْ سَبْعَ مَرَّاتٍ : أَعُوذُ بِعِزَّةِ اللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أجِدُ وَأُحَاذِرُ رواه مسلم
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
আবূ আব্দুল্লাহ উষমান ইবনে আবুল আ’স (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট ঐ ব্যথার অভিযোগ করলেন, যা তিনি তাঁর দেহে অনুভব করছিলেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন, “তুমি তোমার দেহের ব্যথিত স্থানে হাত রেখে তিনবার ‘বিসমিল্লাহ’ এবং সাতবার ‘আউযু বিইয্যাতিল্লাহি অক্বুদরাতিহী মিন শার্রি মা আজিদু অউহাযিরু’ বল।” অর্থাৎ, আল্লাহর ইজ্জত এবং কুদরতের আশ্রয় গ্রহণ করছি, সেই মন্দ থেকে যা আমি পাচ্ছি এবং যা থেকে আমি ভয় করছি।
(মুসলিম ৫৮৬৭)
