১১/২. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ১২১৯ - জানাযা অধ্যায়
অসুস্থ মানুষের জন্য যে সব দু‘আ বলা হয়
হাদীস সম্ভার : ১২১৯
হাদীস সম্ভারহাদিস নম্বর ১২১৯
وَعَنْه: أنَّ النَّبِيِّ ﷺ دَخَلَ عَلَى أَعْرَابِيٍّ يَعُوْدُهُ وَكَانَ إِذَا دَخَلَ عَلَى مَنْ يَعُوْدُهُ قَالَ لاَ بَأسَ طَهُورٌ إنْ شَاءَ اللهُرواه البخاري
উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এক পীড়িত বেদুঈনের সাক্ষাতে গেলেন। আর নবী (ﷺ) যে রোগীকেই সাক্ষাৎ করতে যেতেন, তাকে বলতেন, “লা-বা’স, ত্বাহুরুন ইনশাআল্লাহ।” অর্থাৎ, কোন ক্ষতি নেই, (গোনাহ থেকে) পবিত্র হবে ইন শাআল্লাহ।
(বুখারী ৩৬১৬, ৫৬৫৬, ৫৬৬২)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
