২/১. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ১৩৮ - বিদআত অধ্যায়
ইসলাম পূর্ণাঙ্গ দ্বীন
হাদীস সম্ভার : ১৩৮
হাদীস সম্ভারহাদিস নম্বর ১৩৮
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
বিদায় হজের সময় এক লক্ষ অথবা এক লক্ষ চল্লিশ হাজার সাহাবার সামনে রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেন, “তোমরা আমার ব্যাপারে জিজ্ঞাসিত হবে, সুতরাং তোমরা কী বলবে?” তাঁরা সকলেই বলেছিলেন যে, ‘আমরা সাক্ষ্য দেব যে, (আপনার উপর যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছিল তা) পৌঁছে দিয়েছেন, (আমানত) আদায় করে দিয়েছেন এবং (উম্মতের জন্য) হিতাকাঙ্ক্ষা ও নসীহত করেছেন।’ মহানবী (ﷺ) আসমানের দিকে আঙ্গুল তুলে এবং লোকেদের দিকে ফিরিয়ে ইঙ্গিত করে তিনবার বললেন, “হে আল্লাহ! আমি কি পৌঁছে দিয়েছি?” অথবা তিনি তিনবার বললেন, “আল্লাহ! তুমি সাক্ষী থাকো।”
(মুসলিম ৩০০৯নং)
