২/১. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ১৪০ - বিদআত অধ্যায়
ইসলাম পূর্ণাঙ্গ দ্বীন
হাদীস সম্ভার : ১৪০
হাদীস সম্ভারহাদিস নম্বর ১৪০
আবুত তুফাইল (রাঃ) হতে বর্ণিতঃ
আলী (রাঃ) -কে জিজ্ঞাসা করা হল, ‘আল্লাহর রাসূল (ﷺ) কি আপনাদেরকে কোন বিশেষ জ্ঞান দান করে গেছেন?’ উত্তরে তিনি বললেন, ‘তিনি আমাদেরকে বিশেষ কোন জ্ঞান দিয়ে যাননি, যা সাধারণ লোকে জানে না। তবে আমার এই তরবারির খাপে যা আছে, (তা হতে পারে।)’ অতঃপর তিনি খাপ থেকে একটি লিখিত কাগজ বের করলেন। তাতে লিখা ছিল, “আল্লাহ সেই ব্যক্তিকে অভিশাপ করুন, যে ব্যক্তি গায়রুল্লাহর উদ্দেশ্যে যবেহ করে। আল্লাহ সেই ব্যক্তিকে অভিশাপ করুন, যে ব্যক্তি জমি-জায়গার চিহ্ন সরিয়ে ফেলে। আল্লাহ সেই ব্যক্তিকে অভিশাপ করুন, যে ব্যক্তি বিদআতীকে আশ্রয় দেয়।”
(মুসলিম ৫২৪১নং)
