১২/৪. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ১৪৪৩ - কুরআন অধ্যায়
বিশেষ বিশেষ সূরা ও আয়াত পাঠ করার উপর উৎসাহ দান
হাদীস সম্ভার : ১৪৪৩
হাদীস সম্ভারহাদিস নম্বর ১৪৪৩
عَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ أُمُّ الْقُرْآنِ هِيَ السَّبْعُ الْمَثَانِي وَالْقُرْآنُ الْعَظِيمُ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) ‘উম্মুল কোরআন’ (কোরআনের জননী) সম্পর্কে বলেছেন, “এটাই হল (সেই সূরা হিজরের ৮৭ আয়াতে উল্লেখিত আমাকে প্রদত্ত) সপ্তপদী (সূরা) যা নামাজে পুনঃপুনঃ আবৃত্ত হয় এবং সেটাই হল মহা কোরআন।”
(বুখারী ৪৭০৪)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
