১৬/১. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ১৬৩৮ - দণ্ডবিধি অধ্যায়
প্রাণ-হত্যা
হাদীস সম্ভার : ১৬৩৮
হাদীস সম্ভারহাদিস নম্বর ১৬৩৮
عَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ قَالَ أَبُو الْقَاسِمِ ﷺ مَنْ أَشَارَ إِلَى أَخِيهِ بِحَدِيدَةٍ فَإِنَّ الْمَلاَئِكَةَ تَلْعَنُهُ حَتَّى وَإِنْ كَانَ أَخَاهُ لأَبِيهِ وَأُمِّهِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবুল কাসেম (ﷺ) বলেছেন, “যে ব্যক্তি তার (মুসলিম) ভাইয়ের প্রতি কোন লৌহদন্ড (লোহার অস্ত্র) দ্বারা ইঙ্গিত করে সে ব্যক্তিকে ফেরেশতাবর্গ অভিশাপ করেন; যদিও সে তার নিজের সহোদর ভাই হোক না কেন।”
(অর্থাৎ, তাকে মারার ইচ্ছা না থাকলেও ইঙ্গিত করে ভয় দেখানো গোনাহর কাজ।)(মুসলিম ২৬১৬)
