১৭/১. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ১৭০১ - হক ও অধিকার অধ্যায়
নবী (ﷺ)-এর অধিকার, তাঁর প্রতি দরূদ ও সালাম পেশ করার আদেশ, তার মাহাত্ম্য ও শব্দাবলী
আল্লাহ তাআলা বলেন,إنَّ اللهَ وَمَلاَئِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماًনিশ্চয় আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তাঁর ফেরেশতাগণও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন। হে মু‘মিনগণ! তোমরাও তাঁর প্রতি অনুগ্রহ প্রার্থনা কর এবং তাঁকে যথাযথভাবে সালাম জানাও। (সূরা আহযাব ৫৬ আয়াত)
হাদীস সম্ভার : ১৭০১
হাদীস সম্ভারহাদিস নম্বর ১৭০১
و عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ خَرَجْتُ ذَاتَ يَوْمٍ فَأَتَيْتُ رَسُوْلَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلاَ أُخْبِرُكُمْ بِأَبْخَلَ النَّاسِ قَالُوْا بَلَى يَا رَسُولَ اللهِ قَالَ مَنْ ذُكِرَت عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ فَذَلِكَ أَبْخَلَ النَّاسِ
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
একদা বের হয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এলাম। তিনি বললেন, “তোমাদেরকে কি বলে দেব না, সবচেয়ে বড় বখীল কে?” সকলে বলল, ‘অবশ্যই হে আল্লাহর রাসূল!’ তিনি বললেন, “যার নিকট আমার নাম উল্লেখ করা হল, অথচ সে (আমার নাম শুনেও) আমার প্রতি দরূদ পড়ল না, সেই হল সব চাইতে বড় বখীল।”
(ইবনে আবী আস্বেম, সহীহ তারগীব ১৬৮৪ নং)
