৩/২. অধ্যায়ঃ
‘রিয়া’ (লোক-প্রদর্শনমূলক কার্যকলাপ) হারাম
আল্লাহ তাআলা বলেন,(আরবী)অর্থাৎ, তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে একনিষ্ঠভাবে তাঁর ইবাদত করতে। (সূরা বাইয়িনাহ ৫ আয়াত)তিনি আরো বলেনঅর্থাৎ, হে বিশ্বাসিগণ! দানের কথা প্রচার করে এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে নষ্ট করে দিয়ো না; ঐ লোকের মত যে নিজের ধন লোক দেখানোর জন্য ব্যয় করে। (সূরা বাক্বারাহ ২৬৪ আয়াত)তিনি অন্য জায়গায় বলেছেন,(আরবী)অর্থাৎ, নিশ্চয় মুনাফিক (কপট) ব্যক্তিরা আল্লাহকে প্রতারিত করতে চায়। বস্তুতঃ তিনিও তাদেরকে প্রতারিত করে থাকেন এবং যখন তারা নামাযে দাঁড়ায় তখন শৈথিল্যের সাথে নিছক লোক-দেখানোর জন্য দাঁড়ায় এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে থাকে। (সূরা নিসা ১৪২)
হাদিস সম্ভার : ১৭৭
হাদিস সম্ভারহাদিস নম্বর ১৭৭
আবূ মূসা আশআরী হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “হে লোক সকল! এই শির্ক থেকে বাঁচো। যেহেতু তা পিপঁড়ের চলন অপেক্ষা গুপ্ত।” (আহমাদ ১৯৬০৬, ত্বাবারানীর কাবীর ১৫৬৭নং)
