১৮/৪. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ১৮০০ - শাসন অধ্যায়
ন্যায়-বিচার ও ন্যায়পরায়ণ শাসকের মাহাত্ম্য
আল্লাহ তাআলা বলেন,إنَّ اللهَ يَأمُرُ بِالعَدْلِ وَالإِحْسَانِঅর্থাৎ, নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণতা ও সদাচরণের নির্দেশ দেন---। (সূরা নাহল ৯০ আয়াত)তিনি অন্য জায়গায় বলেন,وَأَقْسِطُوا إنَّ اللهَ يُحِبُّ الْمُقْسِطِينَঅর্থাৎ, সুবিচার কর। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালবাসেন। (সূরা হুজুরাত ৩৮১ আয়াত)
হাদীস সম্ভার : ১৮০০
হাদীস সম্ভারহাদিস নম্বর ১৮০০
عَنْ أَبِى أُمَامَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ مَنِ اقْتَطَعَ حَقَّ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينِهِ فَقَدْ أَوْجَبَ اللهُ لَهُ النَّارَ وَحَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ فَقَالَ لَهُ رَجُلٌ وَإِنْ كَانَ شَيْئًا يَسِيرًا يَا رَسُولَ اللهِ قَالَ وَإِنْ قَضِيبًا مِنْ أَرَاكٍ
আবূ উমামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, “যে ব্যক্তি নিজের কসম দ্বারা কোন মুসলিমের অধিকার হরণ করে, সে ব্যক্তির জন্য আল্লাহ দোজখ ওয়াজিব এবং বেহেশত হারাম করে দেন।” লোকেরা বলল, ‘যদিও সামান্য কিছু হয় তাও, হে আল্লাহর রাসূল?!’ বললেন, “যদিও বা পিল্লু (গাছের) একটি ডালও হয়।”
(মালেক, মুসলিম ৩৭০, নাসাঈ, ইবনে মাজাহ ২৩২৪ নং)
