১৮/৪. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ১৮০২ - শাসন অধ্যায়
ন্যায়-বিচার ও ন্যায়পরায়ণ শাসকের মাহাত্ম্য
আল্লাহ তাআলা বলেন,إنَّ اللهَ يَأمُرُ بِالعَدْلِ وَالإِحْسَانِঅর্থাৎ, নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণতা ও সদাচরণের নির্দেশ দেন---। (সূরা নাহল ৯০ আয়াত)তিনি অন্য জায়গায় বলেন,وَأَقْسِطُوا إنَّ اللهَ يُحِبُّ الْمُقْسِطِينَঅর্থাৎ, সুবিচার কর। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালবাসেন। (সূরা হুজুরাত ৩৮১ আয়াত)
হাদীস সম্ভার : ১৮০২
হাদীস সম্ভারহাদিস নম্বর ১৮০২
عَنْ خَوْلَةَ الْأَنْصَارِيَّةِ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ إِنَّ رِجَالًا يَتَخَوَّضُونَ فِي مَالِ اللهِ بِغَيْرِ حَقٍّ فَلَهُمْ النَّارُ يَوْمَ الْقِيَامَةِ
খাওলা আনসারিয়্যাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি শুনেছেন, নবী (ﷺ) বলেছেন, “নিশ্চয় কিছু লোক আল্লাহর মাল নাহক ব্যয়-বণ্টন করবে। সুতরাং তাদের জন্য কেয়ামতের দিন জাহান্নামের আগুন রয়েছে।”
(বুখারী ৩১১৮ নং)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
