১/২. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ২৫ - ঈমান অধ্যায়
মহান আল্লাহ্র গুণাবলী
হাদীস সম্ভার : ২৫
হাদীস সম্ভারহাদিস নম্বর ২৫
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ রাসূল (ﷺ) বলেন, “আল্লাহ ঐ দু’টি লোককে দেখে হাসেন, যাদের মধ্যে একজন অপরজনকে হত্যা করে এবং দু’জনই জান্নাতে প্রবেশ করবে।” লোকেরা বলল, ‘তা কীভাবে হে আল্লাহর রাসূল?’ তিনি বললেন, “নিহত ব্যক্তিকে আল্লাহর পথে যুদ্ধ করা অবস্থায় (কোন কাফের কর্তৃক) হত্যা ক’রে দেওয়া হয়। পরে আল্লাহ তাআলা হত্যাকারী কাফেরকে তওবা করার তাওফীক প্রদান করেন। ফলে সে ইসলাম গ্রহণ ক’রে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়।”
(বুখারী ২৮২৬, মুসলিম ৫০০০-৫০০২ নং)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
