৪/১৩. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ৩৭২ - আন্তরিক কর্মাবলী অধ্যায়
কান্না করার হাদিসমূহ
আল্লাহ তাআলা বলেন,অর্থাৎ, তারা কাঁদতে কাঁদতে ভূমিতে লুটিয়ে (সিজদা) দেয় এবং এ (কুরআন) তাদের বিনয় বৃদ্ধি করে। (সূরা বনী-ইস্রাঈল ১০৯ আয়াত)তিনি আরো বলেন,অর্থাৎ, তোমরা কি এই কথায় বিস্ময়বোধ করছ? এবং হাসি-ঠাট্টা করছ! ক্রন্দন করছ না? (সূরা নাজম ৫৯-৬০ আয়াত)
হাদীস সম্ভার : ৩৭২
হাদীস সম্ভারহাদিস নম্বর ৩৭২
عَنْ أَبيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم ( لاَ تُكثِرُوا الضَّحِكَ فَإنَّ كَثرَة الضَّحِكَ تُمِيتُ القَلب)
আবু হুরাইরাহ (রাঃ) প্রমুখাৎ হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেন, “তোমরা বেশি বেশি হেসো না। কারণ, বেশি হাসার ফলে হৃদয় মরে যায়।”
(ইবনে মাজাহ ৪১৯৩, সহীহুল জামে’ ’ ৭৪৩৫নং)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
