৪/১৩. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ৩৭৮ - আন্তরিক কর্মাবলী অধ্যায়
কান্না করার হাদিসমূহ
আল্লাহ তাআলা বলেন,অর্থাৎ, তারা কাঁদতে কাঁদতে ভূমিতে লুটিয়ে (সিজদা) দেয় এবং এ (কুরআন) তাদের বিনয় বৃদ্ধি করে। (সূরা বনী-ইস্রাঈল ১০৯ আয়াত)তিনি আরো বলেন,অর্থাৎ, তোমরা কি এই কথায় বিস্ময়বোধ করছ? এবং হাসি-ঠাট্টা করছ! ক্রন্দন করছ না? (সূরা নাজম ৫৯-৬০ আয়াত)
হাদীস সম্ভার : ৩৭৮
হাদীস সম্ভারহাদিস নম্বর ৩৭৮
عَنْ أَبيْ هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا نَفَعَنى مَالٌ قَطُّ مَا نَفَعَنى مَالُ أَبِى بَكْرٍ فَبَكَى أَبُو بَكْرٍ وَقَالَ: وَهَلْ أَنَا وَمَالِى إِلاَّ لَكَ يَا رَسُولَ اللهِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আল্লাহর নবী (ﷺ) বললেন, “আবু বাক্রের ধন-সম্পদ যেভাবে আমাকে উপকৃত করেছে, অন্য কোন ধন-সম্পদ তা করেনি।” এ কথা শুনে আবু বাক্র (রাঃ), কেঁদে ফেললেন এবং বললেন, ‘আমি ও আমার ধন-সম্পদ তো আপনার জন্যই হে আল্লাহর রাসূল!’
(আহমাদ ৭৪৪৬, ইবনে মাজাহ ৯৪নং) এ কথা শুনে উমর (রাঃ) কেঁদে ফেললেন এবং বললেন, “আমার আব্বা তোমার জন্য কুরবান হোক হে আবু বাক্র! যে কোন কল্যাণে আমি তোমার সাথে প্রতিযোগিতায় নেমেছি, তাতেই তুমি প্রথম স্থান দখল ক’রে নিয়েছ!” (উসুদুল গাবাহ প্রমুখ)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
