১/৩. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ৩৮ - ঈমান অধ্যায়
আল্লাহ্র দীদার
হাদীস সম্ভার : ৩৮
হাদীস সম্ভারহাদিস নম্বর ৩৮
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “আজ রাত্রে স্বপ্নে আমার রব তাবারাকা অতাআলা সুন্দর আকৃতিতে আমার কাছে এসে বললেন, ‘হে মুহাম্মাদ! তুমি কি জানো, সর্বোচ্চ ফেরেশতা-সভা কী বিষয়ে বাদানুবাদ করে?’ আমি বললাম, ‘না।‘ অতঃপর তিনি তাঁর হাত আমার দুই কাঁধের মাঝে রাখলেন। এমনকি আমি আমার বক্ষস্থলে তার শীতলতা অনুভব করলাম। সুতরাং (তার ফলে) আমি জানতে পারলাম আসমানে যা আছে এবং যমীনে যা আছে।অতঃপর তিনি বললেন, ‘হে মুহাম্মাদ! তুমি কি জানো, সর্বোচ্চ ফেরেশতা-সভা কী বিষয়ে বাদানুবাদ করে?’ আমি বললাম, হ্যাঁ। কাফ্ফারা (পাপের প্রায়শ্চিত্ত) ও মর্যাদাসমূহের ব্যাপারে। কাফ্ফারা হল, নামাজ আদায়ের পর মসজিদে অবস্থান করা, জামাআতের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়া এবং কষ্টের সময় পূর্ণরূপে উযূ করা। আর মর্যাদাসমূহ হল, সালাম প্রচার করা, অন্নদান করা এবং রাতে লোকেরা যখন ঘুমিয়ে থাকে, তখন নামাজ পড়া। তিনি বললেন, ‘সত্য বলেছ। যে এগুলি পালন করবে, সে কল্যাণের সাথে জীবন-যাপন করবে, কল্যাণের সাথে মৃত্যুবরণ করবে এবং সে সেদিনকার মতো নিষ্পাপ হয়ে যাবে, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল।--- ’
(তিরমিযী ৩২৩৩-৩২৩৫নং)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
