৪/১৩. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ৩৮৪ - আন্তরিক কর্মাবলী অধ্যায়
কান্না করার হাদিসমূহ
আল্লাহ তাআলা বলেন,অর্থাৎ, তারা কাঁদতে কাঁদতে ভূমিতে লুটিয়ে (সিজদা) দেয় এবং এ (কুরআন) তাদের বিনয় বৃদ্ধি করে। (সূরা বনী-ইস্রাঈল ১০৯ আয়াত)তিনি আরো বলেন,অর্থাৎ, তোমরা কি এই কথায় বিস্ময়বোধ করছ? এবং হাসি-ঠাট্টা করছ! ক্রন্দন করছ না? (সূরা নাজম ৫৯-৬০ আয়াত)
হাদীস সম্ভার : ৩৮৪
হাদীস সম্ভারহাদিস নম্বর ৩৮৪
دَخَلَ سَعْدُ عَلَى سَلْمَانَ يَعُودُهُ قال فَبَكَى فَقَالَ لَهُ سَعْدٌ: مَا يُبْكِيكَ يَا أَبَا عَبْدِ اللَّهِ؟ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَنْكَ رَاضٍ وَتَرِدُ عَلَيْهِ الْحَوْضَ وَتَلْقَى أَصْحَابَكَ قَالَ فَقَالَ سَلْمَانَ أَمَا إِنِّي لَا أَبْكِي جَزَعًا مِنَ الْمَوْتِ وَلَا حِرْصًا عَلَى الدُّنْيَا وَلَكِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَهِدَ إِلَيْنَا عَهْدًا حَيَّا وَ مَيِّتًا قَالَ: ্রلِتَكُنْ بِلُغَةُ أَحَدِكُمْ مِنَ الدُّنْيَا مِثْلَ زَادِ الرَّاكِبِ وَحَوْلِي هَذِهِ الْأَسَاوِدُ قَالَ: وَإِنَّمَا حَوْلَهُ إجانة وَجَفْنَةٌ وَمَطْهَرَةٌ
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
সা’দ (রাঃ) সালমান (রাঃ)-কে দেখা করতে এলেন। সালমান (রাঃ) কাঁদতে লাগলেন। সা’দ (রাঃ) বললেন, ‘আপনি কাঁদছেন কীসের জন্য হে আবু আব্দুল্লাহ! আল্লাহর রাসূল (ﷺ) ইন্তিকাল করে গেছেন, তিনি আপনার প্রতি সন্তুষ্ট ছিলেন। আপনি হাওযে-কওসরের কাছে তাঁর সঙ্গী হবেন। আপনার সাথীবর্গের সাথে সাক্ষাৎ করবেন।’সালমান (রাঃ) বললেন, ‘আমি মৃত্যুভয়ে কাঁদছি না, দুনিয়ার (জীবনের) লোভেও না। কিন্তু আল্লাহর রাসূল (ﷺ) আমাদেরকে নির্দেশ দিয়ে বলেছিলেন যে, “তোমাদের জন্য যেন একজন সওয়ার (মুসাফিরের) সম্বল পরিমাণ দুনিয়ার (সম্পদ) যথেষ্ট হয়।” আর আজ আমার চারপাশে এত সম্পদ!’ এ কথা শুনে সা’দ (রাঃ)-ও কাঁদতে লাগলেন। অথচ তাঁর পাশে ছিল একটি ঠেস দেওয়ার বালিশ, একটি ভোজনপত্র, একটি কাপড় ধোওয়ার পাত্র ও একটি ওজুর পাত্র! (যার মূল্য ৪০ দিরহাম মাত্র)।
(হাকেম ৭৮৯১, বাইহাকীর শুআবুল ঈমান ১০৩৯৫, ইবনে আবী শাইবা ৩৪৩১২, সঃ তাঁরগীব ৩২২৪নং)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
