৪/১৪. অধ্যায়ঃ

মহান আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা

মহান আল্লাহ বলেছেন,অর্থাৎ, তোমরা আমাকে স্মরণ কর; আমিও তোমাদের সারণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, আর কৃতঘ্ন হয়ে না। (সূরা বাকার ১৫২ আয়াত)তিনি অন্যত্র বলেন,অর্থাৎ, তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক দান করব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর। (সূরা ইব্রাহীম ৭ আয়াত)তিনি অন্য জায়গায় বলেন,অর্থাৎ, বল, সমস্ত প্রশংসা আল্লাহরই। (সূরা ইসরা ১১১ আয়াত)তিনি আরো বলেছেন,অর্থাৎ, তাদের শেষ বাক্য হবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামীন (সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য)। (সুর ইউনুস ১০ আয়াত)

হাদিস সম্ভারহাদিস নম্বর ৩৯১

وَعَنْ أَبيْ مُوسَى الأَشعَرِي أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ إِذَا مَاتَ وَلَدُ العَبْدِ قَالَ اللهُ تَعَالَى لِمَلائِكَتِهِ : قَبَضْتُمْ وَلَدَ عَبْدِي ؟ فَيَقُولُونَ : نَعَمْ فيَقُولُ : قَبَضْتُمْ ثَمَرَةَ فُؤادِهِ ؟ فيَقُولُونَ : نَعَمْ فيَقُولُ : مَاذَا قَالَ عَبْدِي ؟ فَيَقُولُونَ : حَمِدَكَ وَاسْتَرْجَعَ فيَقُولُ اللهُ تَعَالَى: ابْنُوا لِعَبْدِي بَيتاً فِي الجَنَّةِ وَسَمُّوهُ بَيْتَ الحَمْدِ رواه الترمذي وقال حديث حسن

আবু মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “যখন কোন বান্দার সন্তান মারা যায়, তখন মহান আল্লাহ স্বীয় ফিরিশতাদেরকে বলেন, “তোমরা আমার বান্দার সন্তানের জীবন হনন করেছ কি?” তারা বলেন, ‘হ্যাঁ।’ তিনি বলেন, “তোমরা তার হৃদয়ের ফলকে হনন করেছ?” তারা বলেন, ‘হাঁ।’ তিনি বলেন, “সে সময় আমার বান্দা কী বলেছে?” তারা বলে, সে আপনার হামদ (প্রশংসা) করেছে ও ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রা-জিউন (অর্থাৎ, আমরা তোমার এবং তোমার কাছেই অবশ্যই ফিরে যাব) পাঠ করেছে।’ মহান আল্লাহ বলেন, “আমার (সন্তানহারা) বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নিৰ্মাণ কর, আর তার নাম রাখ, ‘বায়তুল হাম্দ’ (প্রশংসাভবন)।” (তিরমিয় ১০২১নং)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন