১/১১. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ৮৬ - ঈমান অধ্যায়
নবী (ﷺ)-এর ব্যাপারে অতিরঞ্জন
হাদীস সম্ভার : ৮৬
হাদীস সম্ভারহাদিস নম্বর ৮৬
আব্দুল্লাহ বিন শিখখীর (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আমি বানূ আমেরের প্রতিনিধি দলের সাথে রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট গেলাম। আমরা তাঁকে বললাম, ‘আপনি আমাদের সাইয়েদ (প্রভু)।’ তিনি বললেন, “সাইয়েদ হলেন আল্লাহ তাবারাকা অতাআলা।” আমরা বললাম, ‘মর্যাদায় আমাদের সর্বশ্রেষ্ঠ এবং দানশীলতা ও শৌর্যে আমাদের সবার বড়।’ এ কথা শুনে তিনি বললেন, তোমরা তোমাদের কথা বল অথবা তোমাদের কিছু কথা বল। আর শয়তান যেন অবশ্যই তোমাদেরকে দুঃসাহসিক বানিয়ে না দেয়।
(আবূ দাঊদ ৪৮০৮নং)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
