১/১৩. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ৯৭ - ঈমান অধ্যায়
জ্বিন ও শয়তান জগৎ
হাদীস সম্ভার : ৯৭
হাদীস সম্ভারহাদিস নম্বর ৯৭
আবুদ দার্দা (রাঃ) হতে বর্ণিতঃ
একদা নবী (ﷺ) নামাজ পড়ছিলেন। আমরা শুনলাম, তিনি ‘আউযু বিল্লাহ মিন্ক্’ বলছেন। পরক্ষণেই তিনবার বললেন, ‘আলআনুকা বিলা’নাতিল্লাহ।’ (আল্লাহর অভিশাপে তোকে অভিশাপ দিচ্ছি।) সেই সাথে তিনি হাত বাড়িয়ে কিছু ধরতে যাচ্ছিলেন। অতঃপর তিনি নামাজ শেষ করলে আমরা বললাম, ‘হে আল্লাহর রাসূল! আমরা আপনাকে নামাজে এমন কিছু বলতে শুনলাম, যা ইতিপূর্বে আপনাকে বলতে শুনিনি। আর দেখলাম, আপনি আপনার হাত বাড়াচ্ছেন।’তিনি বললেন, “আসলে আল্লাহর দুশমন ইবলীস একটি অগ্নিশিখা নিয়ে আমার মুখমণ্ডলে রাখতে চাইল। তাই আমি তিনবার বললাম, ‘আউযু বিল্লাহ মিন্ক্’। অতঃপর বললাম, ‘আলআনুকা বিলা’নাতিল্লাহ।’ তবুও সে সরল না। এরূপ তিনবার বললাম। অতঃপর তাকে ধরার ইচ্ছা করলাম। আল্লাহর কসম! যদি আমাদের ভাই সুলাইমানের দোয়া না হতো, তাহলে সে বন্দী অবস্থায় সকাল করত এবং মদীনাবাসীর শিশুরা তাকে নিয়ে খেলা করত।”
(মুসলিম ১২৩৯নং)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
