পবিত্রতা ও তার সুন্নাতসমূহ
১/১. অধ্যায়ঃ
নাপাকী হতে উযু ও গোসলের জন্য প্রয়োজনীয় পানির পরিমাণ
সুনানে ইবনে মাজাহ : ২৬৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৬৭
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي رَيْحَانَةَ، عَنْ سَفِينَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَتَوَضَّأُ بِالْمُدِّ وَيَغْتَسِلُ بِالصَّاعِ .
সাফীনাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক মুদ পানি দিয়ে ওজু করতেন এবং এক সা পানি দিয়ে গোসল করতেন।
[২৬৫] মুসলিম ৩২৬, তিরমিযী ৫৬, আহমাদ ২১৪২৩, দারিমী ৬৮৮, সহীহ আবূ দাউদ ৮২। তাহক্বীক্ব আলবানী: সহীহ।
সুনানে ইবনে মাজাহ : ২৬৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৬৮
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ هَمَّامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَتَوَضَّأُ بِالْمُدِّ وَيَغْتَسِلُ بِالصَّاعِ .
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক মুদ পানি দিয়ে ওজু করতেন এবং এক সা’ পানি দিয়ে গোসল করতেন।
[২৬৬] আবূ দাঊদ ৯২, আহমাদ ২৪৪৯৪, ২৫৪৪৩, ২৫৫৮৯, ২৫৮৬১। তাহক্বীক্ব আলবানী: সহীহ।
