৫/৫৪. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১০০৪ - সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
কাতারের পেছনে একাকী দাঁড়িয়ে সালাত পড়া।
সুনানে ইবনে মাজাহ : ১০০৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১০০৪
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ حُصَيْنٍ، عَنْ هِلاَلِ بْنِ يَسَافٍ، قَالَ أَخَذَ بِيَدِي زِيَادُ بْنُ أَبِي الْجَعْدِ فَأَوْقَفَنِي عَلَى شَيْخٍ بِالرَّقَّةِ يُقَالُ لَهُ وَابِصَةُ بْنُ مَعْبَدٍ فَقَالَ صَلَّى رَجُلٌ خَلْفَ الصَّفِّ وَحْدَهُ فَأَمَرَهُ النَّبِيُّ ـ ﷺ ـ أَنْ يُعِيدَ .
ওয়াবিসাহ বিন মা‘বাদ (রাঃ) হতে বর্ণিতঃ
হিলাল বলেন, যিয়াদ বিন আবূল জা‘দ আমার হাত ধরে আর-রাক্কা নামক স্থানে ওয়াবিসাহ বিন মা‘বাদ (রাঃ) নামক প্রবীণ ব্যক্তির নিকট নিয়ে যান। তিনি বলেন, এক ব্যক্তি কাতারের পিছনে একাকী সালাত পড়লে নবী (ﷺ) তাকে তা পুনর্বার পড়ার নির্দেশ দেন।
[১০০৪] তিরমিযী ২৩০-৩১, আবূ দাঊদ ৬৮২, আহমাদ ১৭৫৩৯, ১৭৫৪১; দারিমী ১২৮৫। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ৫৪১, মিশকাত ১১০৫।
