০/১. অধ্যায়ঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাতের অনুসরণ
সুনানে ইবনে মাজাহ : ১১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১১
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، قَالَ سَمِعْتُ مُجَالِدًا، يَذْكُرُ عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم ـ صلى الله عليه وسلم ـ فَخَطَّ خَطًّا وَخَطَّ خَطَّيْنِ عَنْ يَمِينِهِ وَخَطَّ خَطَّيْنِ عَنْ يَسَارِهِ ثُمَّ وَضَعَ يَدَهُ فِي الْخَطِّ الأَوْسَطِ فَقَالَ " هَذَا سَبِيلُ اللَّهِ " . ثُمَّ تَلاَ هَذِهِ الآيَةَ {وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلاَ تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ} .
জাবির বিন আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা নবী (ﷺ) এর নিকট উপস্থিত থাকা অবস্থায় তিনি একটি সরল রেখা টানলেন এবং তাঁর ডান দিকে দুটি সরল রেখা টানলেন এবং বাম দিকেও দুটি সরল রেখা টানলেন। অতঃপর তিনি মধ্যবর্তী রেখার উপর তাঁর হাত রেখে বলেনঃ এটা আল্লাহর রাস্তা। অতঃপর তিনি এ আয়াত তিলাওয়াত করেন (অনুবাদ): ‘এবং এ পথই আমার সরল পথ। অতএব তোমরা এ পথের অনুসরণ করো এবং বিভিন্ন পথ অনুসরণ করো না, অন্যথায় তা তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে।’ (সূরা আনআম ৬:১৫৩)
[১১] আহমাদ ১৪৮৫৩ তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: যিলূলুল জান্নাহ ১৬। উক্ত হাদিসের রাবী মিজালিদ বিন সাঈদ সম্পর্কে ইমাম বুখারী ও ইয়াকুব বিন সুফিয়ান বলেন, তিনি সত্যবাদী। ইমাম নাসাঈ তাঁকে সিকাহ বলেছেন। ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান তাঁকে দইফ বা দুর্বল বলেছেন। ইবনু মাঈন বলেন, তার থেকে দলিল গ্রহন করা যাবে না অন্যত্রে তিনি বলেন, দইফ বা দুর্বল। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।
