০/১৩. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১১০ - উসমান ও উম্মু কুলসুমের বিবাহ
উসমান (রাঃ)-এর সম্মান
উসমান (রাঃ)-এর বিবাহ: উম্মু কুলসুমের সঙ্গে সম্মানিত সম্পর্ক
সুনানে ইবনে মাজাহ : ১১০
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১১০
حَدَّثَنَا أَبُو مَرْوَانَ، مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانِيُّ حَدَّثَنَا أَبِي عُثْمَانُ بْنُ خَالِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ ﷺ ـ لَقِيَ عُثْمَانَ عِنْدَ بَابِ الْمَسْجِدِ فَقَالَ «يَا عُثْمَانُ هَذَا جِبْرِيلُ أَخْبَرَنِي أَنَّ اللَّهَ قَدْ زَوَّجَكَ أُمَّ كُلْثُومٍ بِمِثْلِ صَدَاقِ رُقَيَّةَ عَلَى مِثْلِ صُحْبَتِهَا» .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) মসজিদের দরজায় উসমান (রাঃ)-এর সাক্ষাৎ পেয়ে বলেন, হে উসমান! এই যে, জিবরীল (আঃ)। তিনি আমাকে অবহিত করেন যে, আল্লাহ্ তা’আলা তোমার সাথে উম্মু কুলসুমের বিবাহ দিয়েছেন এবং তাঁর মোহরও রুকাইয়ার মোহরের সমান।
[১০৮] যঈফ। তাখরীজ আলবানী: তিরমিযী ৩৩৭৯ সহীহ, যঈফাহ ৪৮২৪। উক্ত হাদিসের রাবী১. আবু উসমান বিন খালীদ সম্পর্কে ইমাম বুখারী বলেন, তিনি দুর্বল, তার অনেক মুনকার হাদিস বর্ণনা আছে। আবু হাতীম আর-রাযী বলেন মুনকারুল হাদিস। ইমাম নাসাঈ বলেন, তিনি নির্ভরযোগ্য নন। আস-সাজী বলেন, তার নিকট তার বর্ণিত একাধিক মুনকার হাদিস রয়েছে। ইবনু আদী বলেন, তার হাদিস সংরক্ষিত নয়। আল-উকায়লী বলেন, হাদিস বর্ণনায় অধিক সন্দেহ করেন। হাকীম আবু আব্দুল্লাহ ও আবু নুয়াইম আল-আসবাহানী বলেন, তিনি মালিক ও অন্যদের সূত্রে বানোয়াট হাদিস বর্ণনা করে থাকেন। ইবনু হিব্বান বলেন তার দ্বারা দলীল গ্রহণ করা যাবে না। হাফিয বলেন সে হাদিস বর্ণনায় মাতরুক।২. আব্দুর রহমান বিন আবু যিনাদ সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন তার হাদিস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। আল আজালী বলেন তিনি সিকাহ। আহমাদ বিন হাম্বল বলেন, মুদতারাবুল হাদিস।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১১০-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) মসজিদের দরজায় উসমান (রাঃ)-এর সঙ্গে সাক্ষাৎ করে বলেন, জিবরীল (আঃ) তাঁকে জানিয়েছেন যে, আল্লাহ উসমানের সঙ্গে উম্মু কুলসুমের বিবাহ দিয়েছেন। এতে আরও বলা হয়েছে, তাঁর মোহর রুকাইয়ার মোহরের সমান। এই বর্ণনায় উসমান (রাঃ)-এর পারিবারিক মর্যাদা ও নবী-পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক ফুটে ওঠে। হাদিসের মূল শিক্ষা হলো, বিবাহ একটি সম্মানিত বন্ধন, আর মোহরও তার গুরুত্বপূর্ণ অংশ। এখানে উসমান রা ফজিলত ও উম্মু কুলসুমের বিবাহের কথা সরাসরি এসেছে। আমরা এই পাঠ থেকে পরিবার, সম্মান এবং বৈধ সম্পর্কের গুরুত্ব বুঝতে পারি। বর্ণনার বাইরে গিয়ে অতিরিক্ত দাবি করার প্রয়োজন নেই।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বিবাহ ইসলামে সম্মানিত সম্পর্ক।
- মোহর বিবাহের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এসেছে।
- উসমান (রাঃ)-এর নবী-পরিবারের সঙ্গে বিশেষ সম্পর্ক ছিল।
- পরিবারের মর্যাদা ও সম্মান রক্ষা করা দরকার।
