৫/৮৭. অধ্যায়ঃ
ইমামের খুতবাহ দানকালে কোন ব্যক্তি মাসজিদে প্রবেশ করলে।
সুনানে ইবনে মাজাহ : ১১১৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১১১৪
حَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالاَ جَاءَ سُلَيْكٌ الْغَطَفَانِيُّ وَرَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَخْطُبُ فَقَالَ لَهُ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ " أَصَلَّيْتَ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ تَجِيءَ " قَالَ لاَ . قَالَ " فَصَلِّ رَكْعَتَيْنِ وَتَجَوَّزْ فِيهِمَا " .
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
তারা বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর খুতবারত অবস্থায় সুলাইক আল-গাতফানী (রাঃ) এলেন। নবী (ﷺ) তাকে বলেন, তুমি কি এখানে আসার পূর্বে দুই রাকাত পড়েছ? সে বললো, না। তিনি বলেন, তুমি সংক্ষেপে দুই রাকাত পড়ে নাও।
তাহকীক আলবানীঃ 'তুমি আসার পূর্বে' এ কথা ব্যতীত সহীহ্। এ কথাটি শায।[১১১৪] বুখারী ৯৩০-৩১, ১১৭০; মুসলিম ৮৭১-৬, তিরমিযী ৫১০, নাসায়ী ১৩৯৫, ১৪০৯; আবূ দাঊদ ১১১৫-১৬, আহমাদ ১৩৭৫৯, ১৩৮৯৭, ১৩৯৯৬, ১৪৫৪২, ১৪৬৪৯; দারিমী ১৫৫১, ১৫৫৫; ইবনু মাজাহ ১১১২। তাহক্বীক্ব আলবানী: তুমি আসার পূর্বে এ কথা ব্যতীত সহীহ্ এ কথাটি শায।
