৫/৯৬. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১১৩৪ - খুতবার সময় বসার আদব

জুমুআর দিন সলাতের পূর্বে গোলাকার হয়ে বসা এবং ইমামের খুতবাহ দানকালে নিতম্বের উপর বসা।

জুমুআর খুতবার সময় বসার আদব ও সতর্কতা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১১৩৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ وَاقِدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ عَنْ الاِحْتِبَاءِ يَوْمَ الْجُمُعَةِ - يَعْنِي - وَالإِمَامُ يَخْطُبُ .

‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ

জুমুআর দিন ইমামের খুতবাহ দানকালে রাসূলুল্লাহ (ﷺ) নিতম্বের উপর বসতে নিষেধ করেছেন।

[১১৩৪] হাসান। তাখরীজ আলবানী: সহীহ আবী দাউদ ১০১৭। উক্ত হাদিসের রাবী১. মুহাম্মাদ ইবনুল মুসাফফা আল-হিমসী সম্পর্কে আবু হাতিম আর-রাযী ও ইমাম নাসাঈ বলেন, তিনি সত্যবাদী। ইবনু হিব্বান তাকে সিকাহ বললেও অন্যত্র বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন।বাকিইয়্যাহ সম্পর্কে আবু যুরআহ আর-রাযী বলেন, যখন তিনি সিকাহ রাবী থেকে হাদিস বর্ণনা করেন তখন তাকে সিকাহ হিসেবে গণ্য করা হবে। ইমাম নাসাঈ বলেন, যখন তিনি হাদ্দাসানা বা আখবারনা শব্দদ্বয় দ্বারা হাদিস বর্ণনা করেন তখন তিনি সিকাহ হিসেবে গণ্য হবেন।৩. আবদুল্লাহ বিন ওয়াকীদ সম্পর্কে ইমামগণ তাকে মাজহুল বা অপরিচিত বলেছেন।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১১৩৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে জুমুআর দিন ইমাম খুতবা দেওয়ার সময় নিতম্বের উপর বসতে নিষেধ করা হয়েছে। মূল বিষয় হলো খুতবার সময় বসার আদব। জুমার খুতবা শোনার সময় মানুষ যেন এমন ভঙ্গিতে না বসে, যা মনোযোগ কমিয়ে দিতে পারে—এই বর্ণনা সেই দিকেই ইশারা করে। তবে হাদিসে শুধু নির্দিষ্ট বসার ভঙ্গির নিষেধ এসেছে; তাই এর বাইরে অন্য ভঙ্গি নিয়ে চূড়ান্ত মন্তব্য করা উচিত নয়। জুমুআর দিন খুতবা সালাতের আগে গুরুত্বপূর্ণ অংশ, আর এই হাদিস মুসল্লিকে খুতবার সময় শৃঙ্খলা ও মনোযোগের কথা মনে করিয়ে দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইমাম খুতবা দিলে বসার আদব রক্ষা করা উচিত।
  • খুতবার সময় নিতম্বের উপর বসতে নিষেধ এসেছে।
  • জুমুআর খুতবা মনোযোগ দিয়ে শোনার পরিবেশ রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন